প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
বিশেষ সম্মাননার পুরুস্কার পেলেন লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিন

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধার করে বিশেষ অবদান রাখায় সম্মাননা অর্জন করেছেন লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিন।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আনুষ্ঠানিকভাবে অস্ত্র উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে এসআই মাঈন উদ্দিনকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এসময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই মাঈন উদ্দিন লোহাগাড়া থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ সামগ্রিক ভাবে অবদান রেখে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
পুরস্কার প্রাপ্ত লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিন তার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ভালো কাজের স্বীকৃতি নিঃসন্দেহে কাজের গতিকে তরান্বিত করে। পুরস্কার পাওয়ার পর দায়িত্ব এবং কর্তব্যবোধ আরো বেড়ে যায়। আমার এ পুরস্কারের পেছনে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল্লাহ স্যার আমাকে সবসময় দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ সম্মাননার পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপারসহ লোহাগাড়া থানার সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ সফলতার ধারা কর্মজীবনে অব্যাহত রাখতে পারি সেজন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছে।
এই স্বীকৃতি ও সম্মাননা নিঃসন্দেহে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কাজের প্রতি স্পৃহা ও প্রেষণা সৃষ্টিতে অসাধারণ অবদান রাখবে বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট